March 14, 2026, 7:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ

আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিশু সাদিয়ার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে সাদিয়া আক্তার নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) বেলা ১১ টার দিকে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামে এদূর্ঘটনা ঘটে। নিহত সাদিয়া আক্তার (৪) সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাইটঘাট গ্রামের মিলপাড়ার সবুজের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন আগে সাদিয়া আক্তার ঈদ করতে নানী বাড়ি পীরপুরে বেড়াতে আসে। সোমবার সকালে শিশুকন্যা সাদিয়া আক্তার তার নানীর সাথে দোকানে যায়। ফেরার পথ্যে রাস্তা পারাপারের সময় অবৈধ যান আলমসাধু ধাক্কা দেয় সাদিয়াকে। এসময় শিশু সাদিয়ার পেটের উপর দিয়ে আলমসাধুর চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়।

সাথে সাথে স্থানীয়রা সাদিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষনা করেন। শিশু সাদিয়ার বাবা কৃষক সবুজ আলী বলেন, আমার দুই ছেলে-মেয়ের মধ্যে সাদিয়া আক্তার ছোট। নানীর সাথে সকালে দোকানে গিয়েছিল আমার মেয়ে। নানী আগে রাস্তা পার হয়ে যায়। পরে আমার মেয়ে রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে মারা যায়। একমাত্র মেয়েকে হারিয়ে বাবা-মা যেন পাগল প্রায়। সাদিয়ার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর শিশুটিকে মৃত ঘোষনা করা হয়। তার মাথা, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। হাসপাতালে নেয়ার পূর্বেই শিশুটির মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ খান বলেন, পীরপুরে আলমসাধুর চাকায় পিষ্ট হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net