October 14, 2026, 2:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

করোনায় মারা গেলেন বিএডিসি কর্মকর্তা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক

কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার রাসেলের সহধর্মিণী লুৎফুন নাহার রিনা (৩৫) করোনা আক্রান্ত হয়ে আজ কুষ্টিয়া সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। রিনা কুষ্টিয়া বিএডিসি (সার) ব্যক্তিগত সহকারী পদে চাকুরিরত ছিলেন।

দীর্ঘদিন ২২ দিন কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামের আবু জাফরের মেয়ে লুৎফুন নাহার রিনা। রিনার গ্রামের বাড়ি জোড়পুকুরে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা ।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেন কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার।

উল্লেখ্য, লুৎফুন নাহার রিনার স্বামী রাসেলও করোনা ভাইরাসের আক্রমন ছিলেন। তিনি সুস্থ হলেও রিনা করোনা সাথে যুদ্ধ করে পরাজয় মেনে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net