November 24, 2026, 2:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাংলাদেশি কৃষককে জিজ্ঞাসাবাদ করেছে বিএসএফ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মহিষ খুঁজতে এসে এক বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করেছে বিএসএফ। পরে বিজিবি এগিয়ে গেলে সরে যায় বিএসএফ। বিজিবি ৪৭ ব্যাটালিয়ান কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান বলেন, আজ রোববার ভোররাতে দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া সীমান্তে মহিষ খুঁজতে আসে বিএসএফ।

রাত তিনটার দিতে ভারতীয় একপাল মহিষ হারিয়ে গেছে বলে তারা জানায়। ভোর ৫ চার দিকে জিরো লাইন বরাবর সীমান্ত এলাকার কৃষক আব্দুল মালেক মোল্লা (৬৫) কে মহিষের ব্যাপারে জিহজ্ঞাসাবাদ করছিল বিএসএফ। কর্নেল জিয়া সাদাত খান বলেন, সেসময় বিজিবির টহল দল এগিয়ে গেলে বিএসএফ চলে যায়। আব্দুল মালেক বিজিবির সঙ্গে চলে আসে। স্থানীয়রা জানায়, কৃষক আব্দুল মালেক মোল্লা ওই সময় সীমান্তে নিজ ক্ষেতে কাজে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net