August 25, 2026, 2:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুমারখালীতে মৃত্যুর ২৬ দিন পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় দাফনের ২৬ দিন পর ময়নাতদন্তের জন্য এক গৃহবধুর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
শিলা খাতুন (৩২) নামের ঐ নারী বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের আসাদ মুন্সী ওরফে উজ্জলের স্ত্রী।
পুলিশ জানায় শিলার ভাই আব্বাস আলীর অভিযোগের প্রেক্ষিতে এ লাশ উত্তোলন করা হয়েছে। কোন ময়না তদন্ত ছাড়ায় শিলার লাশ দাফন করা হয়েছিল। শিলা মারা যান ১৯ এপ্রিল।
কুমারখালী থানা উপপরিদর্শক (এস আই) পীযুষ কান্তি কর্মকার জানান ১৯ এপ্রিল শিলার মৃত্যুর পর তার স্বামীর পারিবারিক সূত্রে দাবি করা হয় শিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্বজনদের কারো কোন আপত্তি না থাকায় ২০ এপ্রিল শিলার স্বামীর গ্রামের বাঁশগ্রাম বাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
ঐ পুলিশ কর্মকর্তা জানান লাশ দাফনের ৬ দিন পর (২৫ এপ্রিল) আব্বাস মিয়া থানায় অভিযোগ করেন। তিনি দাবি করেন শিলাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগে যৌতুকের দাবিতে শিলার স্বামী উজ্জল তার উপর নিয়মিত অত্যাচার করতো বলে উল্লেখ করা হয়। প্রমান হিসেবে আব্বাস তার সাথে উজ্জলের কয়েকটি মোবাইল কথোপকথন রের্কড জমা দেন।
অভিযোগটি কুষ্টিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের উত্থাপিত হলে কোর্ট এ বিষয়ে থানায় মামলা গ্রহনের নির্দেশ দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন।
৪ মে কুমারখালী তানায় একটি মামলা রুজু হয়। জেলা ম্যাজিস্ট্রেট ১৭ মে লাশ উত্তোলনের নিদের্শ দেন।
সোমবার (১৭ মে) দুপুরে কুষ্টিয়া প্রমাসনের নিবার্হী ম্যাজিস্ট্রে বনি আমীনের উপস্থিতিতে থানা পুলিশ কবরস্থান থেকে লাশ উত্তোলন করে এবং ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে নিহতের বড় ভাই ও মামলার বাদী আব্বাস বলেন, ১৪ বছর আগে উজ্জলের সাথে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের টাকা ও সেনাবাহিনীর চাকুরীর জন্য বোনকে ওরা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। যৌতুকের টাকা না পেয়েই ওরা শিলাকে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net