May 14, 2026, 2:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত: বাড়ছে জামানত, বাদ যাচ্ছে দলীয় প্রতীক নীরব শিশু মৃত্যুর মিছিলে সামিল সবাই? দায় খোঁজার দায়হীন এক সমাজ ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-বিপণিবিতান রূপপুর/ব্যয়ের প্রশ্নে অন্য দেশের বাস্তবতা ও আমরা মোটরসাইকেলে নতুন করের প্রস্তাব ছয় দশক ধরে আলোচনায়, সংশয় ও সম্ভবনার পদ্মা ব্যারাজ হামে শিশুমৃত্যু: ৩৫২ পরিবারের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট মাদক কারবারীকে ছাড়াতে থানায় চাপ প্রয়োগের চেষ্টা, বিএনপি-জামাতের পাঁচ নেতা আটক, আদালত প্রক্রিয়া নিয়ে গুঞ্জন বিশ্ব মা দিবস/ মায়ের মুখেই পৃথিবীর প্রথম আলো

রোজিনার হেনস্থাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি কুষ্টিয়ার সাংবাদিকদের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক /

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা। একই সাথে তাঁর বিরদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

মঙ্গলবার কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু চত্বৱে বিক্ষোভ ও মানববন্ধনে এ দাবি জানানো হয়। কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে বিকেল ৪টায় বিক্ষোভ ও মানববন্ধন শুর হয়ে ঘন্টাব্যাপী চলে বিকেল সাড়ে পাঁচটায় শেষ হয়। সাংবাদিকের এই কর্মসূচীতে একাত্মতা ঘোষণা করে সেখানে যোগ দেন স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

প্রথম আলো কুষ্টিয়া বন্ধুসভার সদস্যরাও মানববন্ধনে অংশ নেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুর সঞ্চালনায় সেখানে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক হাসান আলী, শরীফ বিশ্বাস, রবিউল ইসলাম দোলন, শেখ হাসান বেলাল, নাহিদ হাসান তিতাস, শামীমুল হাসান অপু হাসিবুর রহমান রিজু সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটর সদস্য কারশেদ আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতিও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিবেশ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খলিলুর রহমান মঞ্জু কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভপতি কে এম আর শাহীন প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা ধরে আটকে রেখে কেনন্তা করেছে। এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেপ্তার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ঘটনার মুলহোতা অতিরিক্ত সচিবের কিভবে বিপুল সম্পদের মালিক হয়েছেন তা খতিয়ে দেখারও দাবি জানান বক্তারা

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net