August 4, 2026, 5:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু জুলাই আন্দোলনের একক দাবিদার নেই, দাবি করাও উচিত নয় : ইবি উপাচার্য গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ যাত্রার মঞ্চে নেমে এলো নীরবতা, বিদায় কিংবদন্তি খলনায়ক তকরিম উদ্দিন খান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/কর্মক্ষম মানবসম্পদ গড়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর সড়ক নির্মাণে ধীরগতি/ ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে থাকে সারাদিনই দীর্ঘ যানজট বাংলাদেশ-ভারত সম্পর্ক/ বন্ধুত্বের ভিত্তি হোক আস্থা, সমতা ও সংলাপ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

তৈজষপত্রশিল্পী পরিতোষের মানবেতর জীবন যাপন

হুমায়ুন কবির/

দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দু বেলা দু মুঠো ভাত জোটানো  কঠিন হয়ে পড়েছে হস্তশিল্পের কারিগড়দের। তারা বলছেন এভাবে চললে একদিন তৈজষপত্রশিল্প মৃতশিল্পে পরিণত হবে।

কথা হচ্ছিলো পরিতোষ দাসের সাথে। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার শরিষা গ্রামে তার বাড়ি ।

হস্তশিল্পের কাজ করছে  তারা বংশপরম্পরায় ।

বাঁশ দিয়ে তৈরি সংসারের নানান উপকরণ । ডালা কুলা কাঠা ঝুরি ইত্যাদি রং-বেরংয়ের পসড়া সাজিয়ে বসে আছেন খোকসা বাজারের মাঝে ।

তিনি জানান তিনি ও তার  স্ত্রী মিলে দুটি বাঁশ দিয়ে যা তৈরি হয় তা আবার বাজারে বিক্রয় করে লাভের টাকা দিয়ে চাল ডাল তরীতরকারী কিনে কোন মতো জীবন যাপন করে থাকেন।

আগের মতো এসব পণ্যের আর চাহিদা নাই । ধান কাটার মৌসুমে একটু চাহিদা বাড়ে।  অন্য সময় প্রায়  বেকার বসে থাকতে হয় ।

“৪ সন্তানের বাবা আমি কি করবো কিছুই বুঝিনা,” জানান পরিতোষ।

এর উপরে সপ্তায় ৮০০টাকা গ্রামিন ব্যাংকের কিস্তি দিতে হয় বলে জানান তিনি । বাজার বাজার বিক্রয় করে ই আমাদের সংসার চালাতে হয় ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net