November 24, 2026, 8:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি

খোকসায় হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্পের কদর

হুমায়ুন কবির ;

আমাদের চারপাশে বিভিন্ন পেশার মানুষ বসবাস করে । এদের মধ্যে মৃৎশিল্পের সাথে জড়িত আছে একশ্রেনীর মানুষ ,এদের কে কুমার বা পাল বংশ বলে ।বিচিত্র জীবন ধারায় এরা জীবন ধারন করেন । কাঁদামাটি দিয়ে তৈরি করা হয় দৈনন্দন জীবনে ব্যাবহারযোগ্য মাটির বাসন কাশন, হাড়ী পাতিল মালসা ও কলসি সহ নানা বিধ আসবাব পত্র । দুষ্প্রাপ্য এ্যাটেল মাটি ,কাঠের খড়ি এবং ঘরে বাহিরে দু জনের অক্লান্ত পরিশ্রমে ঐ কাদামাটি একসময় তৈরি হয় সুন্দর তৈজসপত্র । আগুনে পুড়ায়ে তৈরি করা হয় ব্যাবহারযোগ্য তৈজসপত্র । এতেই ক্ষান্ত নই . নিজে বহন করে দূরের কোন বাজারে নিয়ে বিক্রয় করে। যা পায় তা দিয়ে জীবন ধারনের উপকরন সামগ্রী ক্রয় করে নিয়ে যায় বাড়িতে । বংশানুক্রমে এ পেশায় নিয়োজিত হয়ে পড়ে বলে সহজে এদের ভাগ্যের পরিবর্তন হয় না । হিন্দু ধর্মের নিম্ন বংশের জাতি হিসাবে এদের আত্বমর্যাদা অনেকটাই কম দেওয়া হয় । কথা হচ্ছিল রতন পালের সাথে , তিনি বললেন ৩ মেয়ে ও ১ ছেলে সহ ৬ জনের সংসারে যা আয় করি তা দিয়ে বর্তমান বাজারে চলা খুবই কষ্ট । গ্রামীন ব্যাংকের কিস্তির টাকা পরিশোধ করে এক সপ্তাহে যা আয় হয় তা আর কিছুই থাকে না । কি করার আছে । অন্য কোন উপায় পেলে এ পেশা ছেড়ে দিতাম । বাজারে মাল পত্র আনা -নেওয়ার জন্য একটি ভ্যান কিনেছিলাম মাঝেমধ্যে যাত্রী ভাড়া মারি বেশ টাকা আয় হয় । ভাবছি পেষাটা পরিবর্তন করবো । আমরা চায় আমাদের চারপাশের এ সব পেশার সকল পেশার মানুষ নিজ নিজ পেষাতে নিয়োজিত থাক ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net