October 14, 2026, 1:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

দর্শনা দিয়ে দেশে ফিরলেন আরও ৮১ জন

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ৮১ জন বাংলাদেশী নারী-পুরুষ।
আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বাংলাদেশীরা দর্শনা চেকপোস্টে প্রবেশের পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। তবে আজকে কেউ করোনা শনাক্ত হননি। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের অভিবাসন শাখা (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগের (কাস্টমস) আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে তাদের নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) চুয়াডাঙ্গা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), সদর হাসপাতাল ও স্থানীয় তিনটি আবাসিক হোটেলে নেয়া হয়েছে। সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন।
দর্শনা ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, ভারতের কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৮১ জন নারী-পুরুষ দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এ নিয়ে গত পাঁচ দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৪১৫ জন বাংলাদেশী দেশে ফিরলেন।
দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আলিম জানান, আজ সন্ধ্যা পর্যন্ত ৮১ জন বাংলাদেশী দেশে ফিরেছেন। দর্শনা চেকপোস্টে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের মাইক্রোবাসযোগে কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে।
করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, আজ ৮১ জন দেশে ফিরেছেন। তবে এদের মধ্যে কেউ করোনা সনাক্ত হননি। তাদের নির্ধারিত পরিবহনযোগে চুয়াডাঙ্গা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই), সদর হাসপাতাল ও স্থানীয় তিনটি আবাসিক হোটেলে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net