November 7, 2026, 1:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা: বরাদ্দের অঙ্ক নয়, শিক্ষার মানই হোক সাফল্যের মাপকাঠি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ

কুমারখালীর পান্টিতে এবার আওয়ামী লীগ নেতার ছেলেকে খুন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্বে আধিপত্য ধরে রাখতে একের পর এক দলাদলি, সংর্ঘষ, গোলাগুলিসহ নানা হিংসাত্মক ঘটনার পর এবার স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে অপরপক্ষ। শনিবার (২২ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পীতম্বরবশী গ্রামে এ হত্যাকান্ড ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শিপন (৩৫)। তিনি পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ওই গ্রামের আলতাফ হোসেনের ছেলে। শিপন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
এবারও এ খুনের জন্য আঙুল গেছে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের দিকে। সুমন নানাভাবে ইউনিয়নজুড়ে অরাজকতার রাজত্ব কায়েম করেছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে। ইতোপূর্বে এলাকায় বেশকয়েকটি সংঘর্ষে এই সুমনই নেতৃত্ব দেয়।

জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ ইলেকশনে সুমন প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি হেরে যান। এরপর থেকে সুমন তার সকল প্রতিপক্ষকেই তার ভোটের শত্রু হিসেবে চিন্থিত করে আসছে এবং একর পর এক নানা অঘটনের জন্ম দিয়ে যাচ্ছে।

পুলিশ জানায় দীর্ঘদিন ধরে মসজিদের জমি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল এরই জের ধরে শিপন হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় আওয়ামী লীগের প্রবীণ নেতা কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কুষ্টিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর ও সুমন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার রাতেও দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শিপন নিহত হন।
পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে শিপনের মরদেহ উদ্ধার করে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বাবা স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বলেন পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের নেতৃত্বে মৃত আকবরের ছেলে কবির, কালাইয়ের ছেলে মিজান, বাবলু মাস্টার, ময়েনসহ বেশ কয়েকজন শনিবার রাত আনুমানিক ১১টায় শিপনকে গোদের বাজার এলাকা থেকে ডেকে নিয়ে যায়। পরে কবিরের বাড়ির সামনে রাস্তার পাশে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করে। ঘটনাস্থলেই শিপনের মৃত্যু হয়।
এ বিষয়ে জাহিদ হোসেন জাফর বলেন, প্রতিপক্ষের লোকেরা তার সমর্থক শিপনকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে।
এ বিষয়ে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net