August 25, 2026, 3:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেন আরও ৬৫ জন

জহির রায়হান সোহাগ ,চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ৬৫ জন বাংলাদেশী নারী-পুরুষ। এ নিয়ে গত ৮ দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৬১২ জন বাংলাদেশী দেশে ফিরলেন।  এদের মধ্যে মোট ১০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। 

ভারতের কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬৫ জন বাংলাদেশী দর্শনা চেকপোস্টে প্রবেশের পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এদের মধ্যে এক ব্যক্তি করোনা শনাক্ত হয়েছেন।  তার বাড়ি কুষ্টিয়ায়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের অভিবাসন শাখা (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগের (কাস্টমস) আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে তাদের নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস)কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নেয়া হয়েছে।  সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন।

 

দর্শনা ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, ভারতের কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬৫ জন নারী-পুরুষ দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এ নিয়ে গত ৮ দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৬১২ জন বাংলাদেশী দেশে ফিরলেন।  

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আলিম জানান, আজ সন্ধ্যা পর্যন্ত ৬৫ জন বাংলাদেশী দেশে ফিরেছেন।  এদের মধ্যে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। তাকে এ্যাম্বুলেন্সযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, আজ সন্ধ্যা পর্যন্ত ৬৫ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে  ২৭ জনকে কুষ্টিয়া, ১৬ জনকে ঝিনাইদহ, ১৮ জনকে মেহেরপুর ও ৪ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নেয়া হয়েছে। সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। 

তিনি আরও জানান, করোনায় আক্রান্ত ব্যক্তিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা  হয়েছে।  এ নিয়ে মোট ১০ জন ভারত ফেরত ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হলো।  তাদের শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্ট আছে কি না তা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। 

 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, ভারত ফেরত করোনায় আক্রান্ত ১০ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে নিয়মিত নিবীড় পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্ট আছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা নিয়ে আইইডিসিআরে পাঠানো হয়েছে।  নমুনা পরীক্ষার প্রতিবেদন এখনও এসে পৌঁছায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net