March 24, 2026, 9:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

নেশা করতে বারন করায় স্ত্রীকে কুপিয়ে জখম

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় নেশা করতে নিষেধ করায় এক নারীকে কুপিয়ে জখম করছে তার স্বামী।
বিগত রোববার সন্ধ্যায় সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামে ওই ঘটনা ঘটে। আহত মালা খাতুন (৩৫) সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের ওহাব আলী স্ত্রী। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশীরা জানান, নিয়মিত নেশা করেন ওহাব আলী। এ নিয়ে প্রায়ই তার স্ত্রী মালা খাতুনের সাথে ঝগড়া হতো। সন্ধ্যায় মাদকাসক্ত অবস্থায় বাড়ি ফেরেন ওহাব। এর প্রতিবাদ করলে স্ত্রী মালা খাতুনকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কোপ মারেন তিনি। এতে গুরুতর জখম হন মালা খাতুন। তার চিৎকারে ছুঁটে এসে তাকে উদ্ধার করে প্রতিবেশীরা। পরে তাকে নেয়া হয় সদর হাসপাতালে।

মালা খাতুন অভিযোগ করে বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে নেশা করেন। নিষেধ করার পরও তিনি মাদক ছাড়েন না। প্রতিবাদ করলে উল্টো আমাকে মারধর ও নির্যাতন করে। ছোটখাটো যে কোন বিষয় নিয়েও আমাকে মারধর করে আমার স্বামী। আমি মেয়ে-জামাইয়ের সামনে মুখ দেখাতে পারিনা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, মালা খাতুনের অবস্থা আশঙ্কামুক্ত। ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছে তার মাথা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ওই ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net