August 25, 2026, 3:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়ায় অটোরিক্সায় আগুন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া শহরের মজমপুরে একটি অটোরিক্সায় আগুন লেগে যায়। স্থানীয়রা পানি নিক্ষেপ করে অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। দীর্ঘক্ষণ ধরে পুড়ে নি:শেষ হয়ে নিভে যায় আগুন। বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন নেভানোর কাজে অংশ নেয়া আনিসুজ্জামান বলেন, মজমুপর গেটে মেজবার হোসেনের ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

গোডাউন থেকে ফল এনে দোকানের সামনে নামানো হচ্ছিল। এসময় সট সার্কিট হয়ে অটো রিক্সার ব্যাটারিতে আগুন লেগে যায়। অটোর পেছনের দিকে আগুন দাউদাউ করে জ্বলতে থাকে।

স্থানীয়রা পাইপের মাধ্যমে এবং বালতিতে করে পানি নিক্ষেপ করে আগুন নেভানোর চেষ্টা করেও কোন কাজ হয়নি। আনিসুজ্জামান বলেন, পানি যতো দিই আগুন নেভে না। শেষ পর্যন্ত ব্যাটারি পুড়ে শেষ হয়ে আগুন নিভে যায়। ছোট আগুন নিজেরাই নিভিয়ে ফেলতে পারবেন বলে কেউ ফায়ার সার্ভিসকে খবর দেয়নি। পুড়ে যাওয়া অটোরিক্সা চালকের নাম মো. শাজাহান। তার বাড়ি শহরতলীর মঙ্গলবাড়িয়ায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net