July 14, 2026, 2:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি

কুষ্টিয়ায় ৯ পুলিশ কর্মকর্তা পদে রদবদল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা পুলিশের ৯ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
সোমবার (২৪ মে) এটি কার্যকর হয়েছে। আজ (মঙ্গলবার) রদবদলকৃত পদে সবাই যোগদান করবেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী ফাঁড়ির ইনচার্জ আননুর যায়েদকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো. রিফাতুল ইসলামকে কুমারখালী ফাঁড়ির ইনচার্জ পদে বদলি করা হয়েছে।
কুষ্টিয়া দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহাদৎ হোসেনকে কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে এবং জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শফিকুল ইসলামকে দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আল ইমরানকে সদর কোর্ট ইন্সপেক্টর-১ পদে এবং সদর কোর্ট ইন্সপেক্টর-১ মো. রেজাউল করিমকে কুষ্টিয়ার মিরপুর সার্কেল অফিসে বদলি করা হয়েছে।
মিরপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ইদ্রিস আলীকে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়ার খোকসা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আকিবুল ইসলামকে কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর অপারেশন পদে এবং কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. মামুনুর রশীদকে খোকসা থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে।
এদিকে দুদিন আগে শওকত কবিরের জায়গায় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. সাব্বিরুল আলম যোগদান করেছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, জনস্বার্থে বদলির এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net