September 10, 2026, 7:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

তালশাঁস খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে শিশুকে বলাৎকার

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দামুড়হুদায় তালশাঁস খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে এক শিশুকে (৬) বলাৎকারের অভিযোগ উঠেছে।  

বিগত সোমবার রাত ৯টার দিকে নির্যাতনের শিকার ওই শিশুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বিকেলে দামুড়হুদা উপজেলার চন্ডীপুর গ্রামে ওই ঘটনা ঘটে। শিশুটি একই গ্রামের একটি কিন্ডার গার্টেন স্কুলের শিশু শ্রেণির ছাত্র।  ওই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী শিশুটির পরিবার। 

নির্যাতনের শিকার শিশুটির বাবা জানান, বিকেলে বাড়ির পাশের একটি মাঠে অন্য শিশুদের সাথে খেলা খেলতে বের হয় আমার ছেলে।  এসময় গ্রামের বখাটে যুবক রাকিব হোসেন (১৯) তাকে তালশাঁস খাওয়ানোর কথা বলে মাঠের মধ্যে একটি আম বাগানে নিয়ে যায়।  সেখানে জোরপূর্বক তাকে বলাৎকার করে রাকিব।  পরে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকিও দেয় সে।  বাড়ি ফিরে আমার স্ত্রীকে ঘটনাটি খুলে বলে আমার ছেলে।  ক্রমেই অসুস্থ হয়ে পড়লে তাকে গ্রামের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায় আমার স্ত্রী।  চিকিৎসক তাকে সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।  তিনি আরও জানান, আমি বাড়ি ছিলাম না।  বাড়ি ফিরে বিষয়টি জানতে পারি।  পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।  ওই ঘটনায় আমরা থানায় মামলা করবো। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান জানান, হাসপাতালে ভর্তির পর শিশুটি বেশ কয়েকবার বমি করেছে।  তাকে পরীক্ষা-নিরীক্ষা করে বলাৎকারের আলামত পাওয়া গেছে।  শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net