June 18, 2026, 3:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

দেশে ফিরলেন আরও ৩৬ জন, করোনায় আক্রান্ত ১ জন

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও  ৩৬ জন বাংলাদেশী নারী-পুরুষ। এ নিয়ে গত ৯ দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৬৪৮ জন বাংলাদেশী দেশে ফিরলেন।  এদের মধ্যে মোট ১১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। 

ভারতের কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩৬ জন বাংলাদেশী দর্শনা চেকপোস্টে প্রবেশের পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়।  এদের মধ্যে এক নারী করোনা শনাক্ত হয়েছেন।   তার বাড়ি টাঙ্গাইলে। 

দর্শনা ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, ভারতের কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে আজ ৩৬ জন নারী-পুরুষ দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।  এ নিয়ে গত ৯ দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে মোট ৬৪৮ জন বাংলাদেশী দেশে ফিরলেন।  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশের অভিবাসন শাখা (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগের (কাস্টমস) আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে তাদের নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নেয়া হয়েছে।  সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন।  

 

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) আব্দুল আলিম জানান, আজ ৩৬  জন বাংলাদেশী দেশে ফিরেছেন।  এদের মধ্যে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।  তাকে এ্যাম্বুলেন্সযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, আজ ভারত ফেরত ৩৬ জনের মধ্যে ২ জনকে কুষ্টিয়া, ৩১ জনকে মেহেরপুর ও ৩ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নেয়া হয়েছে।  সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবেন। 

তিনি আরও জানান, করোনায় আক্রান্ত এক নারীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।  এ নিয়ে মোট ১১ জন ভারত ফেরত ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হলো।  তাদের শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্ট আছে কি না তা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। 

 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, ভারত ফেরত করোনায় আক্রান্ত ১১ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে নিয়মিত নিবীড় পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্ট আছে কিনা তা পরীক্ষার জন্য নমুনা নিয়ে আইইডিসিআরে পাঠানো হয়েছে।  নমুনা পরীক্ষার প্রতিবেদন এখনও এসে পৌঁছায়নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net