October 16, 2026, 6:18 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

‘অন্ধ জনে দেহ আলো’ শ্লোগানে চক্ষু শিবির অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক:

কুষ্টিয়ার মিরপুরে হাজী ওয়াহেদ আলীর স্মরণে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থা ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে “অন্ধ জনে দেহ আলো ” শ্লোগানে বৃহস্পতিবার (২৭ মে) দিনব্যাপী মহিলা ডিগ্রী কলেজে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হচ্ছে। পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু প্রধান অতিথি থেকে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন। এ সময়ে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জাহিদ আলী, পরিচালক ইয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ আসিফ হাসান ও ডাঃ অয়ন সেন চক্ষু রোগী দেখবেন এবং ব্যবস্থাপত্র প্রদান করবেন। তাদেরকে ক্যাম্পের অর্গানাইজর মিজানুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যে একটি দল সার্বিক সহযোগিতা করছে। এ ব্যাপারে ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক ইয়ারুল ইসলাম জানান অপারেশন ও লেন্স সংযোজনের জন্য মনোনীত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা প্রদান ও অপারেশন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net