March 3, 2026, 10:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি

জমির খাজনা ডিজিটাল করার নিমিত্তে ইমামদের সাথে এসিল্যান্ড এর মতবিনিময়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

জমির খাজনা ডিজিটাল করার নিমিত্তে কুষ্টিয়ার খোকসা পৌরসভার সকল মসজিদের ইমামদের সাথে উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ডের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে উপজেলা মসজিদে খোকসা পৌরসভার সকল মসজিদের ইমামদের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী জমির খাজনা ডিজিটাল করার লক্ষে মসজিদের ইমামদের সহযোগিতা কামনা করে এক মতবিনিময় সভা করেন। মসজিদের মুসল্লিদের অবগতি কল্পে ইমামদের হাতে একটি লিফলেট তুলে দেন।

এ সময় তিনি বলেন, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল জমির মালিকদের খাজনা অনলাইন এন্ট্রি দেওয়ার কার্যক্রম অংশগ্রহণ করতে প্রতিটা জমির খতিয়ান / পর্চার ফটোকপি, দলিল, পূর্ববর্তী দাখিলার কপি, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও মোবাইল নাম্বার, অবশ্যই উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসে আগামী ৭ দিনের মধ্যে প্রদান করতে অনুরোধ করা হয়েছে। ইউনিয়ন ভূমি অফিসে জমির মালিকগণ উক্ত কাগজপাতি দিতে ব্যর্থ হলে জমি সংক্রান্ত জটিলতায় পতিত হলে উপজেলা ইউনিয়ন ভূমি অফিস দায়ী থাকবে না বলেও নোটিশে উল্লেখ করা হয়।

বিষয়টি অতি জরুরী ও জনগুরুত্বপূর্ণ হাওয়াই মসজিদের ইমামদের সংশ্লিষ্ট তাই সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসাহাক আলী

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net