July 22, 2026, 9:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রহমতুল্লাহ মল্লিক (৪৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার আলুকদিয়া বাজারে ওই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে মারা যান তিনি। নিহত স্কুল শিক্ষক রহমতুল্লাহ মল্লিক সদর উপজেলার রাজাপুর গ্রামের মল্লিকপাড়ার মৃত শহর আলী ছেলে। তিনি ভালাইপুর বাজারে বঙ্গমনি বিদ্যুৎ মেমোরিয়াল একাডেমি নামক স্কুলে শিক্ষকতা করতেন। তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে ভালাইপুর বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রহমতুল্লাহ মল্লিক। এসময় তিনি আলুকদিয়া বাজারে পৌঁছালে চুয়াডাঙ্গা ছেড়ে আসা থেকে মেহেরপুর অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১২৭৫) তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর জখম হন তিনি। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। সেখানে চিকিৎসধীন অবস্থায় দুপুর ২ টার দিকে মারা যান তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহম্মেদ জানান, রহমতুল্লাহ মল্লিক শরীরের বিভিন্ন স্থান মারাত্মক জখম হয়েছে। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণও হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ঘটনার পর ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net