July 22, 2026, 10:17 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

 

জহির রায়হান সোহাগ ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২০) মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় তার মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। তার পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে খবর দেয়া হয়েছে। 

 

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নরেশ চন্দ্র জানান,  শুক্রবার রাতে চুয়াডাঙ্গা-খুলনা রেললাইনের দর্শনা হল্ট স্টেশনের অদূরে রেললাইনের উপর এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর দেয়া হয় রেলওয়ে পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়।  

 

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবক মারা গেছেন। ওই যুবক ট্রেন থেকে পড়ে লাইনে কাটা পড়তে পারে বলেও ধারনা করা হচ্ছে। অজ্ঞাত ওই যুবকের পরনে নীল শার্ট  ও জিন্সের প্যান্ট রয়েছে। তার পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে খবর দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net