August 30, 2026, 3:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে ৩ দিন অনশন,

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ির প্রধান ফটকের সামনে ৩ দিন অবস্থান ও অনশনের ঘটনায় অবশেষে ১লাখ ৮০ হাজার টাকায় রফা হয়েছে বলে জানা গেছে। গত ২৬ মে থেকে যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের শহীদ শেখের ছেলে সবুজ হোসেনের বাড়িতে তার প্রেমিকা বিয়ের দাবীতে এই অনশন করে। শুক্রবার রাতে টাকার বিনিময়ে প্রেমিকা ফিরে গেছে তার গন্তব্যে।

 

অনশনরত প্রেমিকা শিলা খাতুন জানান, সবুজের সাথে তার বিদ্যালয়ে পড়াকালীন বন্ধুত্ব ছিলো। গত তিন বছর যাবত তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সবুজ ডেসকো /ডিপিডিসি তে চাকরী করে এবং সে আশুলিয়া একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে আছে। স্বামী স্ত্রীর পরিচয়ে তার ঢাকার বাসায় সবুজ একাধিক রাত্রী যাপন করেছে।

গত কিছুদিন যাবত সবুজের পরিবার থেকে অন্য মেয়ের সাথে বিয়ের জন্য চাপ দিচ্ছে বলে জানায় এবং এ ও জানায় সে কখনও অন্য মেয়েকে বিয়ে করবেনা না। কিন্তু হটাৎ করেই ৪/৫ দিন আগে সবুজ তাকে বলে তার মা স্ট্রোক করেছে পারিবারিক ভাবে ঠিক করা মেয়ের সাথে বিয়ে করাই লাগছে না হলে মাকে বাঁচানো যাবেনা। তারপর থেকেই সবুজের ফোন বন্ধ এবং তার নাম্বার ব্লাক লিষ্টে দিয়েছে। যোগাযোগ করতে না পেরে সবুজের বাড়িতে এসে জানতে পারে তার দুঃসম্পর্কের বোনের সাথে বিয়ের কথা। যে কারনে সে সবুজের বাড়ির সামনে অনশন করছে।

 

অবশেষে প্রেমিকের বাড়িতে অবস্থান ও অনশনের তৃতীয় দিনে শিলা খাতুন শুক্রবার রাতে স্থানীয় কিছু ব্যক্তিদের সহায়তায় ১ লাখ ৮০ হাজার টাকার বিনিময়ে তার ভালোবাসা বিক্রি করেছে বলে এলাকাবাসী জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net