March 9, 2026, 12:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

নাশকতার মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি জেলহাজতে

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

নাশকতার পরিকল্পনার মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রুহুল আমিনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

আজ রোববার দুপুরে ওই মামলায় চুয়াডাঙ্গা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করেন বিচারক মিজানুর রহমান।  পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি। একই সময় মামলার আরেক আসামী পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে জামিন দিয়েছেন আদালত।  

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ শুক্রবার দিবাগত রাতে সরকার ও জনগণ এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে চুয়াডাঙ্গা পৌর এলাকার কবরী রোডের দক্ষিণ পাশ থেকে জামায়াত নেতা শরীফকে আটক করে পুলিশ।

আটকের পর তার কাছ থেকে সরকারের বিরুদ্ধে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের লেখা বিতর্কিত বই এবং বিভিন্ন জিহাদি মতাদর্শের ৭ শতাধিক জিহাদী বই উদ্ধর করা হয়।  পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালানো হয় জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রুহুল আমিনের বাড়ি ও চেম্বারে। সেখানে তল্লাশি করে একই ধরণের বই উদ্ধার করা হয়।  এ সময় রুহুল আমিন পালিয়ে যায়।  উদ্ধার হওয়া ডা. শফিকুর রহমানের লেখা বিতর্কিত “মহান স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উদযাপন দেশবাসীর উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমানের বক্তব্য” শিরোনামে প্রকাশিত বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হেয় করাসহ মহান স্বাধীনতার ইতিহাসকে খন্ডিত আকারে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।  

 

মামলা সূত্রে আরও জানা গেছে, ওই রাতে আটককৃত শরীফ হাসানসহ পলাতক জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রুহুল আমিন, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলসহ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কার্যকলাপ ও অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম।  

 

পরে গত ২৪ মার্চ  উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালিন জামিন লাভ করেন জেলা জামায়াত সেক্রেটারী রুহুল আমিনসহ মামলার অন্য আসামীরা।  আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ রোববার আসামীরা নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

আদালত সূত্রে জানা গেছে, নিম্ন আদালতে জামিন আবেদন করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন জেলা জামায়াত সেক্রেটারী অ্যাডভোকেট রুহুল আমিন ও পৌর জামায়াতের আমীর মাসুদ পারভেজ রাসেল। এসময় পৌর জামায়াতের আমীর রাসেলের জামিন মঞ্জুর করা হলেও রুহুল আমিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে তাকে কঠোর নিরাপত্তা বলয়ে জেল হাজতে নেয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শুনানীতে অংশ নেন  সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোটেক কাইজার হোসেন জোয়র্দ্দার শিল্পী ও অ্যাডভোকেট শরীফ উদ্দীন হাসু।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net