September 12, 2026, 8:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক

কুষ্টিয়ার কৃতি সন্তান মকবুল হোসেন নতুন তথ্য ও সম্প্রচার সচিব

হুমায়ুন কবির, খোকসা/

পদোন্নতি পেয়ে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হলেন কুষ্টিয়ার কৃতি সন্তান মকবুল হোসেন। যিনি ইতোপূর্বে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালনে রেখেছেন দারুণ ভূমিকা।

 

রবিবার (৩০ মে) এই নিয়োগ কার্যকর হয়েছে।

মকবুল হোসেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি তার কর্মজীবনের বেশিরভাগ সময় মাঠ প্রশাসনে কর্মরত ছিলেন। মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, পরিচালক, পরিবেশ অধিদপ্তর এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে কৃষি অর্থনীতিতে অনার্স ডিগ্রী এবং ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। দেশের বিভিন্ন প্রশিক্ষন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহনের পাশাপাশি সরকারি আদেশে বিদেশেও প্রশিক্ষণ গ্রহণ করেন। এ ছাড়াও তিনি দাপ্তরিক প্রয়োজনে ইউএসএ, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, জার্মানি, ভিয়েতনাম, তুরস্ক, মিশর, শ্রীলংকা ও মালদ্বীপ সফর করেছেন।

 

মকবুল হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার অধীনে বল্লভপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাল্যকাল হতেই খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। ভলিবল ও টেনিস তার প্রিয় খেলা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভলিবল টিমের সদস্য হিসেবে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগীতায় অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net