October 16, 2026, 7:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

খোকসায় বারি-৮ মসুরের মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত

হুমায়ুন কবির, খোকসা/

২০২০-২০২১ অর্থবছরের কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিপণন (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন প্রদর্শনী মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন রবিবার (৩০ মে) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নে বড়ইচারা গ্রামে অনুষ্ঠিত হয়।

কৃষক টিক্কা খানের বাড়িতে অনুষ্ঠিত এই মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠানে বরইচারা গ্রামের বাছাইকৃত ৮০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শ্যামল কুমার বিশ্বাস। উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ আলী মামুন ও স্থানীয় মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিগণ উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উন্নত জাতের বারী মসুর ৮ এর জাতের বীজ সংরক্ষণ বিপণন ও মাঠ পর্যায়ে কৃষকদের হাতে পৌঁছে দিতে আজকের মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন বিশেষ ভূমিকা বহন করবে বলেও জানান হয়।

উন্নত জাতের বারি -৮ মসুর আবাদ করে স্থানীয় কৃষকদের চাহিদা পূরণ করেও অন্য জেলার চাহিদাও পূরণ করা সম্ভব। এই বারি -৮ মসুর আবাদে একর প্রতি ১.৮ মেট্রিক টন ফলন হবে বলেও স্থানীয় কৃষকদের মাঝে তুলে ধরা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামীতে বারি -৮ মসুরের এই এলাকার ব্যাপক আবাদ হবে বলেও আশা প্রকাশ করা হয়

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net