June 1, 2026, 1:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি

নির্ধারিত সময়ে আসছে ফাইজারের টিকা

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/

করোনা প্রতিরোধে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা নির্ধারিত সময়ে দেশে পৌঁছাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

পরিবহন সমস্যা সমাধান হওয়ায় রোববার রাতেই ফাইজারের টিকাগুলো ঢাকায় পৌঁছাবে।

 

এর আগে রোববার দুপুরে নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন জানিয়েছিলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আজ দেশে আসছে না।

 

তখন স্বাস্থ্য অধিদফতরের মুখপত্র জানান, ফাইজারের টিকা নির্ধারিত সময় আসছে না। নির্দিষ্ট ফ্লাইটটি না পাওয়ায় টিকা আসার বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে টিকা আসতে কিছুটা দেরী হতে পারে।

 

তারও আগে শনিবার বিকেলে অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছিলেন, কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net