May 15, 2026, 8:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জ্যৈষ্ঠের প্রথম দিনে/রাজশাহীতে আম অর্থনীতির চাকা ঘুরতে শুরু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর, ইবিতে প্রফেসর মতিনুর রহমান গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ ! একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত: বাড়ছে জামানত, বাদ যাচ্ছে দলীয় প্রতীক নীরব শিশু মৃত্যুর মিছিলে সামিল সবাই? দায় খোঁজার দায়হীন এক সমাজ ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-বিপণিবিতান রূপপুর/ব্যয়ের প্রশ্নে অন্য দেশের বাস্তবতা ও আমরা

জমি নিয়ে বিরোধ/কুষ্টিয়ায় ভাবিকে পিটিয়ে হত্যা করলো দুই দেবর

দৈনিক কৃুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে ভাবিকে পিটিয়ে হত্যা করেছে দেবর। শনিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে ২০১৪ সাল থেকে দুটি পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান।
নিহত ওই নারীর নাম নাজমা আক্তার (৩৫)। তিনি দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবরগাড়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রীর। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
পুলিশ জানিয়েছে শনিবার বিকেলে পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে গিয়াস উদ্দিনের সাথে তার আপন ছোট ভাই শাহীন ও তুহিনের ঝগড়া শুরু হয়। একপর্যায়ে শাহীন ও তুহিন বাঁশ দিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী নাজমা আক্তারের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই নাজমা আক্তারের মৃত্যু হয়।
নিহত নাজমা আক্তারের ছেলে মুস্তাকিন জানান পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে ২০১৪ সাল থেকে আমার বাবার (গিয়াস উদ্দিন) সঙ্গে চাচা শাহীন ও তুহিন উদ্দিনের বিরোধ চলে আসছিল।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net