April 1, 2026, 7:33 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধভাবে তেল মজুদের অপরাধে কুষ্টিয়ায় ব্যবসায়ীকে জরিমান কুষ্টিয়ায় সাংবাদিকদের জন্য জ্বালানি সুবিধা, যানজট নিরসনসহ নানা উদ্যোগ নেবে প্রশাসন: জেলা প্রশাসক মেহেরপুর ও ঝিনাইদহে পৃথক অভিযানে ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বাড়ছে হাম, খুলনা বিভাগের ১০ জেলায় ৭৯ শিশু চিকিৎসাধীন, সতর্কতা জোরদারের তাগিদ ২৪ ঘন্টায় অবৈধভাবে মজুদ করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার এমপি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মান হানি মামলা কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, পুলিশ তদন্ত শুরু কলেজ শিক্ষকদের ছুটি বাতিলের উদ্যোগ: যৌক্তিকতা ও সমালোচনা—দুই দিকেই বিতর্ক বিশেষ কমিটির সভা/ ‘গণভোট অধ্যাদেশ’ বাতিল, সংসদে উঠছে না বিল আকারে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

চুয়াডাঙ্গায় রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের আশপাশের ২২ টি অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়। এসময় ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পাকশী পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান জানান, স্টেশনের আশপাশে যারা অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে স্থাপনা তৈরি করেছে তাদের গত ১ মাস থেকে অবৈধস্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়। মাইকিংও করা হয়। আজ ২২ টি অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হলো।
অভিযানে সহযোগীতা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান, সদর থানা পুলিশের একটি টিম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net