July 14, 2026, 10:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত

কুষ্টিয়ায় দুই আওয়ামী লীগ নেতার প্রভাব বিস্তারের দ্বন্দ্বে সংঘর্ষ, নিহত ৪, আহত-১৫

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই স্থানীয় নেতার প্রভাব বিস্তারের দ্বন্দ্বে এক রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪ নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষেও ঘটনা ঘটে।
এতে মহিলাসহ আহত হয়েছেন আরো ১৫ জন।
ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে।
নিহতরা হলো কুষ্টিয়া সদর উপজেলার আস্তানগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে কাশেম( ৫০) মোঃ দাদ মন্ডলের ছেলে লাল্টু (৩০), আবুল মালিথার ছেলে রহিম (৫০) ও আফজাল মন্ডলের ছেলে মতিয়ার (৪০)।
ইসলামী বিশ^বিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাসের সাথে আরেক স্থানীয় আওয়ামীগ নেতা ফজলু মন্ডলের বিরোধ চলে আসছিলো।
সোমবার ইফতারের আগে কেরামত আলী বিশ্বাসের লোকজন ফজলু মন্ডলের লোকজনের সাথে স্থানীয় একটি বাজারে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে কেরামতের লোকজন ফজলুর লোকেদের উপর অতর্কিত হামলা চালায়।
ঘটনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মারামারির প্রস্তুতি নেয়। এরপর ইফতার শেষ হওয়ার সাথে সাথেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধাঘন্টার সংঘর্ষে ঘটনাস্থলেই আহত হন উভয় পক্ষের প্রায় ৩০ জন। এদেও মধ্যে ঘটনাস্থলে মারা যান ৪ জন।
আহত অন্তত পনেরো জনকে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে টিকিঃসা দেয়া চলছে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে।
এলাকা জুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net