April 29, 2026, 6:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা

খুবই স্বাভাবিক পাটুরিয়া ফেরিঘাট, চাপ না থাকায় বিশ্রামে আছে ৪ ফেরি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিগত দিনের মতো এবারও বড় ধরনের চাপ দেখা দিয়েছিল দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে। তবে রোববার থেকে ঘাট এলাকায় ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে। আজ সোমবার শেষ মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকা একেবারেই স্বাভাবিক রয়েছে। এমনকি চাপ না থাকায় আপাতত বসে আছে ৪টি ফেরি। কাজ করছে ১৭টি ফেরি।
ঘাট পার হতে আসা যাত্রী ও যানবাহনগুলো ঘাটে আসামাত্রই ফেরিতে উঠে নৌপথ পার হচ্ছে। ঘরমুখী এসব যাত্রী ও যানবাহনের চালকদের এবারের ঈদযাত্রায় পাটুরিয়া ফেরিঘাট ভোগান্তি ছাড়াই নৌপথ পার হয়েছে বলে দাবি করছে ফেরিঘাট কর্তৃপক্ষ।
সরেজমিনে সোমবার (২ মে) সকাল সোয়া ৯টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকা ফাঁকা দেখা গেছে। ঘাট এলাকায় নেই ঘরমুখী যাত্রী ও যানবাহনের চাপ। তবে সকাল সাড়ে ৯টার পর থেকে দু-একটি করে যাত্রাবাহী বাস ও কিছু যাত্রীদের ঘাটে আসার পরপরই ফেরিতে উঠে নদী পরা হতে দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ বলেন, যাত্রী ও যানবাহনের শ্রমিকদের তেমন ভোগান্তি পোহাতে হয়নি পাটুরিয়া ফেরিঘাটে। বলা চলে ভোগান্তি ছাড়াই নৌপথ পার হয়ে প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরেছে সবাই।
তিনি জানান এই নৌপথে ছোট-বড় মিলে ২১টি ফেরি চলাচল করছে। গত ২৪ ঘণ্টায় নৌপথের উভয় ফেরিঘাট দিয়ে সাড়ে ৯ হাজার যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে শুরু পাটুরিয়া দিয়ে পার হয়েছে যাত্রীবাহী বাস ৮১০টি, ৬৩২টি ট্রাক, ছোট গাড়ি ২৭৯৯টি এবং ২৫০০টি মোটরসাইকেল।
আজ সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ৬৯টি বাস, ৭০টি ট্রাক এবং ৪৭০টি ছোট গাড়ি পাটুরিয়া ফেরিঘাট দিয়ে পার হয়েছে।

ঢাকা থেকে কুষ্টিয়া ফিরেছেন এমন অনেতের সাথে কথা বলে জানা গেছে যাত্রীবাহী গাড়ীগুলো অনেক ক্ষেত্রে ৪ বা সাড়ে ৪ ঘন্টায় কুষ্টিয়া পৌছে যাচ্ছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net