June 19, 2026, 1:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

কুষ্টিয়ায় মোটর সাইকেল ও ট্রাক সংঘর্ষে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, আহত ১

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
নিহতরা হলেন অঞ্জনা খাতুন (৪০) ও তার ছেলে ইফতিয়াজ (২২)। এ ঘটনায় অঞ্জনার আরেক ছেলে আহত অবস্থায় গুরুত্বর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
আজ (শুক্রবার) সকাল ১০ টার দিকে কুষ্টিয়া বটতৈল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অঞ্জনা কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকারা নাজমুল ইসলামের স্ত্রী। নিহত ইফতিয়াজ নাজমুলের বড় ছেলে। সে কুষ্টিয়া পলিটেকনিক ইনষ্টিটিউটের ফাইনাল ইয়ারের ছাত্র। আহত ছোট ছেলে ইফাদ (১০) স্থানীয় স্কুলের ছাত্র।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান কবুরহাট থেকে মোটর সাইকেল যোগে ইফতিয়াজ তার মা ছোট ভাইকে নিয়ে নানীর বাসা শহরের মোল্লাতেঘরিয়া যাওয়ার পথে ঝিনাইদহ হতে পাবনা অভিমুখী একটি ১০ চাকার ট্রাক বটতৈল মোড় এলাকায় মুখোমুখি সংঘর্ষে পড়ে।
মোটর সাইকেল চালক ইফতিয়াজ ঘটনাস্থলে মারা যায়। গুরুতর অবস্থায় অঞ্জনা ও তার ছোট ছেলেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ২টার দিকে অঞ্জনা মারা যান। আহত ইফাদ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি জানান স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net