August 28, 2026, 12:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

চলন্ত ট্রেনের সাথে নিজের ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কা, ১১ বছরের বালকের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় একটি অরক্ষিত রেলসেতুর ওপর দাঁড়িয়ে ট্রেনের সাথে নিজের ভিডিও তৈরির সময় ট্রেনের ধাক্কায় এক বালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার আলমডাঙ্গা উপজেলার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খালের লালব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হুসাইন (১১) আলমডাঙ্গার কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
ঘটনা প্রত্যক্ষ করেছেন এমন অনেকের উদ্বৃত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান হুসাইন ও তার দুই বন্ধু সন্ধ্যার দিকে ওই সেতুতে দাঁড়িয়ে একটি চলন্ত ট্রেনের সঙ্গে ভিডিও তৈরি করছিল।
ওসি জানান ব্রিজটি খুবই সংকীর্ণ এবং ট্রেন উঠলে পাশে কোন জায়গা অবশিষ্ট থাকে না। ট্রেন লালব্রিজে উঠলে পরিস্থিতি বুঝতে পেরে হুসাইনের দুই বন্ধু পানিতে ঝাঁপ দেয়। কিন্তু মোবাইল ফোন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় হুসাইন পানিতে লাফ দেয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে। ঐ অবস্থাতেই ট্রেন এসে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় খালের পানিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলমডাঙা রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে রাতেই লাশটি পরিবারের কাছে হন্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net