April 29, 2026, 10:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১০৪ টাকা কমল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১০৪ টাকা। একই সঙ্গে কমানো হয়েছে পরিবহনে ব্যবহূত এলপি গ্যাসের দামও, যা অটোগ্যাস নামে প্রচলিত। নতুন নির্ধারিত দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে।
প্রতি কেজি এলপিজির দাম ১১৯ টাকা ৯৪ পয়সা থেকে কমিয়ে ১১১ টাকা ২৬ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে ৮ টাকা ৬৮ পয়সা কমানো হয়েছে। এতে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩৯ থেকে কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মে মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৭ টাকা ২ পয়সা থেকে কমিয়ে ৬২ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারের দাম ও ডলারের বিপরীতে টাকার মূল্যায়নের ওপর নির্ভর করে এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।
সৌদি সিপি অনুসারে ফেব্রুয়ারির তুলনায় মার্চে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম বেড়েছে। প্রোপেন ও বিউটেনের দাম প্রতি টন যথাক্রমে ৯৪০ থেকে কমে ৮৫০ ও ৯৬০ থেকে কমে ৮৬০ ডলার হয়েছে। প্রোপেন ও বিউটেনের মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় মে মাসের জন্য এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে এপ্রিলে ১ হাজার ৩৯০ টাকা ৫৬ পয়সা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা করা হয়। আর মার্চে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৪০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩৯০ টাকা ৫৬ পয়সা করা হয়।
তার আগের মাসেও দাম বাড়ানো হয়েছিল। ফেব্রুয়ারিতে প্রতি কেজি এলপিজি ৯৮ টাকা ১৭ থেকে বাড়িয়ে ১০৩ টাকা ৩৪ পয়সা করেছিল কমিশন। ওই সময় ১২ কেজির দাম ১ হাজার ১৭৮ থেকে বাড়িয়ে ১ হাজার ২৪০ টাকা করা হয়।ধফং
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির বাজার অস্থির হয়ে উঠেছে। এর প্রভাবে জ্বালানি তেল, এলএনজি ও এলপিজির দাম প্রথম দিকে বাড়লেও এখন আবার নিচের দিকে নেমেছে। সেটারই প্রভাব পড়ছে দেশের বাজারে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড) এলপিজির দামও কমানো হয়েছে। প্রতি কেজি ১১৬ টাকা ৭০ থেকে কমিয়ে ১০৮ টাকা ২ পয়সা করা হয়েছে। এছাড়া সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
কমিশনের নির্ধারিত দামে বাজারে গ্যাস বিক্রি হয় কিনা এবং তা মনিটরিং করা হচ্ছে কিনা জানতে চাইলে বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে বিষয়টি মনিটরিং করার উদ্যোগ নেয়া হয়েছে। আর কমিশন নির্দিষ্ট অভিযোগ পেলে বিইআরসির আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net