March 25, 2026, 5:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া বিজিবির অভিযানে সীমান্ত থেকে সোয়া ৬ কোটি টাকার এলএসডি ও মাদক জব্দ যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

মধ্যরাতে কুষ্টিয়ায় জাসদ যুব জোটের সাধারণ সম্পাদক কে কুপিয়ে হত্যা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় মধ্যরাতে জাতিয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুব সংগঠন জাতিয় যুবজোটের দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব খান সালামকে কে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার রাত এগারোটার দিকে আল্লারদর্গা বাজারের অদুরে বয়ান মোড়ে এ ঘটনা ঘটে। এসময় তার আরো দুই সহযোগীকেও কুপিয়ে আহত করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সালামের সাথে থাকা আহত মামুন জোর্য়াদার জানায়, সালাম তাকে ও আরেক যুব জোট কর্মী হারুনকে নিয়ে আল্লার দরগা বয়ান মোড়ে তার বাড়ির অদুরে বসে ছিলেন। এসময় ১৫-২০ জনের একদল সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাদের বুকে, পিঠে, পায়ে কোপাতে থাকে।
মামুন সন্ত্রাসীদের কয়েকজনকে চিনতে পারেন বলে দাবি করে তাদের নাম উল্লেখ করেন। এরা সবাই দৌলতপুর উপজেলা যুবলীগের নেতা ও কর্মী। এরা হলেন কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি টোকেন চৌধুরী, সেলিম চেীধুরী, বাদশা, বকুল, মাসুম, জামাত চোর, রাজা, রেজু, রাজিব ও শাহীন।

গুরুতর আহত সালাম সহ তাদেরকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ভবনে নেয়া হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিফট করা হয়। সেখানে রাত ১টা ২০ মিনিটে সালামের মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবিদ হাসান জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করেছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।
তিনি জানান এলাকায় ইতোপূর্বে ঘটা আরেকটি হত্যাকান্ড নিয়ে দুটি গ্রæপের বিরোধ ছিল। এই হত্যাকান্ড সে ঘটনার ফল অথবা রাজনৈতিক কিনা খতিয়ে দেখা হচ্ছে।
এ হত্যাকান্ডের ঘটনায় জাতিয় যুবে জোটের কেন্দ্রীয় সভাপতি রোকনুজ্জামান ও সাধারণ সম্পাদক শফিকুল কবির স্বপন রাজনৈতিক অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
জাসদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন জানান এ জেলা জুড়েই বিভিন্ন কারনে জাসদের নেতা-কর্মীদের উপর অত্যাচার নির্যাতন ও হত্যা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের সুবিধাবাদী একটি চক্র। তিনি হত্যাকারীদের গ্রেফতার দাবি করেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net