October 16, 2026, 12:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে কুষ্টিয়া নাগরিক কমিটির শোক প্রকাশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের কিংবদন্তীতুল্য সাংবাদিক ও জনপ্রিয় কলামিষ্ট স্বাধীনতা পদক, একুশে পদক, বাংলা একাডেমি পদক, ইউনেস্কো পদকপ্রাপ্ত বর্ষীয়ান লেখক, মহান ভাষা আন্দোলনের অবিস্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি-এর রচয়িতা, মহান স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা ‘সাপ্তাহিক জয় বাংলার’ প্রতিষ্ঠাতা ও সম্পাদক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে কুষ্টিয়া নাগরিক কমিটি গভীর শোক প্রকাশ করছে।
কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা এই মহান ব্যক্তির বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শোকসন্তপ্ত এ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবৃতিতে তারা বলেছেন আব্দুল গাফফার চৌধুরী এ দেশের মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালির অসাম্প্রদায়িক মননকে ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে কাজ করে গেছেন। নেতৃবৃন্দ মনে করেন বাঙালী সময় পরম্পরায় এই মহান মানুষটিকে সস্মরণ করে চলবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net