October 16, 2026, 12:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

কুষ্টিয়ায় ছেলের বেধড়ক মারপিটে আহত মধ্যবয়সী এক পিতার মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ছেলের বেধড়ক মারপিটে মধ্যবয়সী এক পিতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে শহরের চড় মিলপাড়াতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
পরিবার ও স্থানীয়রা সুত্রে জানা যায়, ছেলে রমিজ আলীর সাথে পিতা বাবু খানের মাঝে মধ্যেই ঝগড়া লাগতো। ১৭ বছরের রমিজ শহরের বড়বাজার এলাকায় একটি দড়ি ফ্যাক্টরিতে কাজ করে। সে মাদকাসক্তও বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার ভোর ৬টার দিকে পিতা বাবু রমিজের কাছে ১ হাজার টাকা চান। রমিজ তাকে ৫০০ টাকা দিতে চাইলে ক্ষেপে যান বাবু। তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়।
নিহত বাবুর চোট ছেলে রইস আলী ওরফে আসকারী জানায় তার বড় ভাই রমিজ তার বাবাকে চড় ও কিলঘুষি মারতে থাকে। তার বাবা তাকে বাড়ি থেকে তখুনি বের হয়ে চলে যেতে বলেন।
রইস জানায় এ সময় তার মা জনতা খাতুন রমিজের পক্ষ নিয়ে বাবার সাথে ঝগড়ায় লিপ্ত হলে তার বাবা বাবু আরো ক্ষিপ্ত হয়ে তার মা ও ভাই রমিজকে বাড়ি থেকে বের করে দিতে গেলে তাদের তিনজনের মধ্যে ধ্বস্তাধস্তি লেগে যায়। এক পর্যায়ে তার পিতা মাটিতে পড়ে যান।
পড়ে গিয়ে আহত হন বাবু। তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে ৯টার দিকে বাবু মারা যান।
মিলপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশের এসআই শাহিন জানান পুলিশ বাবুর স্ত্রী জনতা খাতুন (৩৫)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান পারিবারিক ঝগড়াকে কেন্দ্র এ ঘটনা ঘটেছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net