May 6, 2026, 2:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেয়ালে রিকশার ধাক্কা/মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক রূপান্তর: ইতিহাস, পরিচয় ও সমসাময়িক শক্তির দ্বন্দ্ব কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুমৃত্যু, দেশে মোট মৃত্যু ৩১১ ভারত-বাংলাদেশের কৃষিপণ্য প্রবাহ/পরিসংখ্যান ও নীতির মধ্যে অদৃশ্য ব্যবধান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার হামে শিশু মৃত্যুর মিছিল/অতি তর্ক ও দায় চাপানোর রাজনীতিতে ফ্যাকাশে দেখাচ্ছে সমাধানের পথ সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি

আত্মসমর্পণ করেছে ইউক্রেনের ২৪০০ সেনা, মুক্ত মারিউপোলে পূর্ণ কতৃত্ব রাশিয়ার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের শেষ দুর্গ আজভস্তালের পতন হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার (২০ মে) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মারিউপোলে ইউক্রেনের সবশেষ সৈন্যও আত্মসমর্পণ করেছে। এ নিয়ে গত পাঁচদিনে সেখানে ২৪শ’র বেশি ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ বলেছেন, গত ২১ এপ্রিল থেকে ইউক্রেনীয় বাহিনীর হাতে অবরুদ্ধ মারিউপোলের আজভস্তাল স্টিল কারখানা সম্পূর্ণ মুক্ত করা হয়েছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মারিউপোল বিজয়ের খবর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন। আজভস্তালের পূর্ণ নিয়ন্ত্রণ এখন রুশ সৈন্যদের হাতে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৬ মে আজভস্তাল ঘিরে রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৪৩৯ জন ইউক্রেনীয় সৈন্য অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে। শুক্রবার আত্মসমর্পণ করেছে শেষ ৫৩১ সৈন্য।
আত্মসমর্পণ করা ইউক্রেনীয়দের মধ্যে একজন সামরিক কমান্ডারও রয়েছেন। তাকে বিশেষ নিরাপত্তায় সরিয়ে নেওয়া নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ বাহিনী।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net