May 1, 2026, 12:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারী হত্যা করল ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১ জনকে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মার্কিন যুক্তরাষ্ট্রে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। হামলার পর হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ( ২৪ মে) দক্ষিণ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এই ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস একাই হামলা চালিয়েছেন। তার হাতে একটি বন্দুক ও আরেকটি রাইফেল ছিল। এ ঘটনায় নিহত শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে।
বার্তা সংস্থা এএফপি বলছে, হামলা চালানোর আগে হামলাকারী তার দাদিকেও গুলি করেন। সংবাদ সংস্থা এপি জানায়, মঙ্গলবার সকালে যখন গুলির ঘটনা শুরু হয়, তখন কাছাকাছি টহলরত বর্ডার পেট্রল কর্মকর্তারা স্কুলে প্রবেশ করেন এবং বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন।
গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেন, ওই সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। ধারণা করা হচ্ছে, ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।
উভালদে মেয়র ডন ম্যাকলাফলিন বলেছেন, খুব খারাপ একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থল থেকে জনসাধারণকে দূরে সরিয়ে সেওয়া হয়েছে। এফবিআই তদন্তে সহায়তা করছে।
এ ঘটনার পর দেশটির জাতীয় পতাকা আগামী ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার ( ২৫ মে) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
সূত্র- আল জাজিরা, সিএনবিসি, বিবিসি, এএফপি

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net