May 6, 2026, 1:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেয়ালে রিকশার ধাক্কা/মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক রূপান্তর: ইতিহাস, পরিচয় ও সমসাময়িক শক্তির দ্বন্দ্ব কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুমৃত্যু, দেশে মোট মৃত্যু ৩১১ ভারত-বাংলাদেশের কৃষিপণ্য প্রবাহ/পরিসংখ্যান ও নীতির মধ্যে অদৃশ্য ব্যবধান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার হামে শিশু মৃত্যুর মিছিল/অতি তর্ক ও দায় চাপানোর রাজনীতিতে ফ্যাকাশে দেখাচ্ছে সমাধানের পথ সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি

ইউক্রেনের দখলকৃত অংশে বাসিন্দাদের রাশিয়ান পাসপোর্ট দেয়া হচ্ছে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাশিয়ার দখলকৃত ইক্রেনের দনেতস্ক ও লুহানস্কের মতো ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর খেরসন ও দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ জাপোরিজ্জিয়ার বাসিন্দাদের রুশ পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এ বিষয়ক এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ সেনাবাহিনীর ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর ইতোমধ্যে খেরসনের পূর্ণ দখর চলে এসেছে রুশ বাহিনীর হাতে। জাপোরিজ্জিারও প্রায় অর্ধেক এলাকা নিয়ন্ত্রণ করছে রাশিয়া।
মস্কো ও রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের কর্মকর্তারা বলেছেন, অদূর ভবিষ্যতে এই দুই অঞ্চলকেই রাশিয়ার অংশ হিসেবে দেশটির মানচিত্রে অন্তর্ভূক্ত করা হবে।
২০১৯ সালে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্কের জন্যও একই ডিক্রি জারি করেছিল রাশিয়া। তার আওতায় বর্তমানে দনেৎস্ক ও লুহানস্কের হাজার হাজার মানুষ রাশিয়ার পাসপোর্টের অধিকারী।
নিয়ম অনুযায়ী রাশিয়ার নাগরিকত্ব পেতে হলে সেই দেশটিতে বসবাসের রেকর্ড থাকতে হয়, আর্থিক সঞ্চয় বিষয়ক তথ্য জমা দিতে হয় এবং রুশ ভাষা বিষয়ক পরীক্ষায় পাস করতে হয়। কিন্তু পুতিন যে ডিক্রিতে স্বাক্ষর করতে যাচ্ছেন, সেটি বাস্তবায়ন হলে খেরসন ও জাপোরিজ্জায়ার আগ্রহী বাসিন্দাদের এসব শর্ত পালন না করলেও চলবে।
দনেতস্ক ও লুহানস্কের রুশ পাসপোর্টধারীদেরও এসব শর্তের মধ্যে দিয়ে যেতে হয়নি। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে দুই মাস সীমান্তে সেনা মোতায়েন রাখার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণার দু’দিন আগে ২২ ফেব্রুয়ারি দেশটির পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।
ইতোমধ্যে তৃতীয় মাসে গড়িয়েছে ইউক্রেনে রুশ সেনাদের বিশেষ সামরিক অভিযান। এই তিন মাসে ইউক্রেনের দুই বন্দর শহর খেরসন ও মারিউপোলের পূর্ণ দখল নিয়েছে রাশিয়া। জাপোরিজ্জিয়ারও একটি বড় অংশ চলে গেছে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net