June 19, 2026, 9:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

এসএম কাদেরী শাকিলের সুস্থতা কামনা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঢাকার স্পেশালাইজড হসপিটালে হার্টের চিকিৎসাধীন কুষ্টিয়ার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক, ক্রীড়া ও ব্যবসা অঙ্গণে সবার পরিচিত মুখ শাকিল মোহাম্মদ কাদেরীর সুস্থতা কামনা করেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। ইতোমধ্যে তাকে দেখতে গিয়েছেন কুষ্টিয়ার গণমানুষের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। তিনি শাকিলের চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহনের জন্য চিকিৎসকদের অনুরোধ করেছেন।
কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি প্রফেসর ডা. এসএম মুস্তানজিদ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা শাকিলের সুস্থতা কামনা করেছেন।
শাকিলের সুস্থতা কামনা করেছেন সম্মিলিত সামাজিক জোট’র চেয়ারম্যান, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক লেখক ও গবেষক ড. আমানুর আমান ও সম্মিলিত সামাজিক জোট’র সমন্বয়কারী এ্যাডভোকেট মোহাইমিনুর রহমান পলল।

সম্প্রতি হার্টে মৃদু ব্যথা অনুভব করলে শাকিলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি কয়েকদিন চিকিৎসা নেন। ডাক্তারের পরামর্শে তাকে ঢাকাতে নেয়া হয়েছে। সেখানে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি স্ট্যাবল বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net