June 10, 2026, 9:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা নিয়ন্ত্রণহীন রেস্তোরাঁ বাজার/ দাম বাড়ছে একই, কিন্তু প্রতিদিন ছোট হচ্ছে গ্রাহকের প্লেট কুষ্টিয়ায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা/এনজিও ঋণ ও প্রবাসজীবনের চাপের নীরব ট্র্যাজেডি সংবাদ বিশ্লেষণ/১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার বাহিনী দিয়ে সীমান্তে নতুন নিরাপত্তা বলয়, বাড়ছে কৌশলগত গুরুত্ব পোড়াদহ জংশন থেকে অপহৃত ৩ শিশু ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ২ এবারও আদালত গ্রহণ করলো না ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অধ্যাপক আবুল বারকাতের শর্ত সাপেক্ষ জামিন বাজারের আগুন, মধ্যবিত্তের দীর্ঘশ্বাস/ সরকার কি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে?

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৮ ফেব্রুয়ারি

DCIM101MEDIADJI_0186.JPG

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ফাঁকা আসন রয়েছে এখনো ৩০৪টি। প্রথম থেকে সপ্তম মেধাতালিকার শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। যা চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
সোমবার (৩০ জানুয়ারি) বিষয়টি ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. আহসান উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবার গণবিজ্ঞপ্তির সম্ভাবনা খুবই কম। ফাঁকা আসন পূরণের লক্ষ্যে শিগগিরই পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে। এ মেধাতালিকায় দূরবর্তী সিরিয়ালে থাকা শিক্ষার্থীরাও সাক্ষাৎকারের সুযোগ পাবেন। যেসব শিক্ষার্থী সশরীরে উপস্থিত থাকবে, তাদের মেধাতালিকা অনুযায়ী সাবজেক্ট দেওয়া হবে।
আইসিটি সেল সূত্রে জানা যায়, তিন ইউনিটে ১ হাজার ৯৯০ আসনের বিপরীতে এখনো ৩০৪টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৪৫টি, ‘বি’ ইউনিটে ৩৮টি এবং ‘সি’ ইউনিটে ২১টি আসন ফাঁকা রয়েছে। তবে ইতোমধ্যে যেসব শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির বিষয়ে নিশ্চিত করেছেন, তাদের মধ্যে যদি কেউ ভর্তি না হয় তাহলে ফাঁকা আসনের সংখ্যা বাড়বে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net