April 23, 2026, 7:24 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

১৫ মে বাজারে আসছে, মেহেরপুরে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪০ হাজার মেট্রিক টন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আমের জন্য খ্যাত মেহেরপুরে এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার মেট্রিক টন। জেলায় চাষ হয়েছে ২৩৪০ হেক্টর জমিতে। ইতোমধ্যে জাতভেদে আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে। ১৫ মে গুটি ও বোম্বাই জাতের আম পাড়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম পাড়া যাবে।
তালিকা অনুযায়ী- গুটি ও বোম্বাই জাতের আম ১৫ মে থেকে পাড়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে হিমসাগর ২৫ মে, ল্যাংড়া ২৮ মে, আম্রপালি ৬ জুন এবং ফজলি ২০ জুন সময়সূচি অনুযায়ী চাষিরা বাগান থেকে পাড়বেন।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ২৩৪০ হেক্টর জমিতে ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। যা প্রতি হেক্টরে ১৭ থেকে ১৮ মেট্রিক টন।
মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম বলেন, আমচাষি ও কৃষি অফিস মাঠে যাচাই-বাছাই করে আম পাড়ার তারিখ নির্ধারণ করেছে। সাধারণত গুটি জাতের আম আগেই পাকতে শুরু করে। ১৫ মে গুটি আম পাড়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে আম পাড়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার বলেন, নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিতে স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে তালিকা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে কেউ আম বাগান থেকে সংগ্রহ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net