July 14, 2026, 6:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন

কুমারখালী/ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই খুন, তদন্ত শেষে জানালো র‌্যাব

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করেই বন্ধুর ছুরিকাঘাতে তানজিল শেখ (১৮) নিহত হন বলে জানিয়েছে র‌্যাব কুষ্টিয়া-১২ সন্ত্রাস দমন ইউনিট।
ইতোমধ্যে ঘটনায় প্রধান আসামি ওবায়দুল শেখ ইমনকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বোরে তাকে খুলনা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে র‌্যাব।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
নিহত তানজিল শেখ পান্টি ইউনিয়ন এর ওয়াশী গ্রামের মনিরুল শেখের ছেলে। তিনি পান্টি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ওবায়দুল শেখ ইমনও একই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ইমন পান্টি বাজার এলাকার চা বিক্রেতা মিলন হোসেনের ছেলে।
জানা গেছে, ফেসবুকে ধুমপানরত অবস্থার ছবি পোস্ট দেওয়ায় গত শনিবার বিকেল তিনটার দিকে পান্টি স্কুল মাঠে তানজিল ও তার বন্ধু ইমনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে ইমন তানজিলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তানজিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত সোমবার নিহতের বাবা বাদী হয়ে দুই জনের নামসহ আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net