March 5, 2026, 10:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড/কারা পাবেন, কারা থাকছেন বাইরে ঈদে সেইলরের নতুন কালেকশন ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা, হত্যাকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প

আসামীর পক্ষ অবলম্বন/ কুষ্টিয়ায় পুলিশ কর্মকর্তা, আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ গঠন

দৈনিক কুষ্টিয়া অনলঅইন/
অবশেষে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চক গ্রামে শওকত আলীকে নির্মমভাবে হত্যার ঘটনায় পুলিশের এক কর্মকর্তা, পুলিশ সদস্য ও আইনজীবীসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
বৃহস্পতিবার (২ মে) আদালতের শেষ মুহুর্তে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবীর পারভেজ অভিযোগ গঠনের পক্ষে আদালতের অবস্থান জানান এবং একই সাথে অভিযোগ থেকে আসামীদেও অবিযোগ থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেন।
আগামী ৯ জুলাই সাক্ষ্যের দিন ধার্য করেছে আদালত। আসামিরা বর্তমানে জামিনে মুক্ত।
মামলার সূত্র থেকে জানা গেছে, ২০২২ সালের ৯ জুলাই রাত ১০টার দিকে চক গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে শওকত আলীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের ভাতিজা কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল্লাহিল মারুফ বাদী হয়ে ১১ জুলাই মিরপুর থানায় ১০ জন আসামির নাম উল্লেখ করে মিরপুর থানায় মামলা করতে যান। পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরে মামলা গ্রহন করে।
মামলা গ্রহন করে পুলিশ আসামীদের পক্ষাবলম্বন করে মামলা ভিন্নদিকে প্রবাহিত করে দেয়। এ মর্মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল আওয়ালের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ উঠে যে তিনি ২ নম্বর আসামি ওয়াকিবুল ইসলাম লিপসনের মোবাইল ফোন মামলার নথি থেকে বাদ দেন যে মোবাইল থেকে শওকতকে হত্যার নিদের্শসহ নানা প্রমাণ ছিল।
ঘটনার বিবরণে জানা যায়, হত্যাকান্ড সংঘটনের সময় আসামি ওয়াকিবুল ইসলাম লিপসনের মোবাইল ফোন পড়ে যায়। সেই ফোন ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাদীপক্ষ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল আওয়ালকে দেয়। মামলার গুরুত্বপূর্ণ আলামত মোবাইল ফোন নিজ হেফাজতে নিয়ে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত না করে এসআই উক্ত মোবাইল ফোন মিরপুর থানার ডেস্ক থেকে চুরি হয়ে গেছে মর্মে মিথ্যা বক্তব্য উপস্থাপন করেন। তিনি অসৎ উদ্দেশ্যে মামলার অন্যতম আলামত ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি সুকৌশলে সরিয়ে ফেলেন। পরবর্তীতে মামলার ভুক্তভোগী অ্যাডভোকেট মারুক বিষয়টি কুষ্টিয়া পুলিশ সুপারকে অবগত করলে রবিউল আওয়ালের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয় এবং একই সঙ্গে বিষয়টি আদালতের নজরে আনেন। আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করতে নির্দেশ দেন। সিআইডি মামলাটি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে। তাপ প্রেক্ষিতে ২০২৩ সালের ২ আগস্ট কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লাবনী সুলতানা পলি ঐ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দন্ডবিধি ২০১ ধারায় অপরাধ আমলে নিয়ে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। এই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে কুষ্টিয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, মামলা এগিয়ে নিতে সরকারপক্ষের সহযোগীতা থাকবে। মামলার বিচার শুরুর জন্য আগামী ৯ জুলাই সাক্ষ্যের দিন ধার্য করা হয়েছে বলে তিনি জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net