October 15, 2026, 6:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’

জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ে একদিনের একটি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নানা সুপারিশমালা তুলে ধরেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার বেলা ১১টায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
জেলা প্রমাসক বলেন, কুষ্টিয়া তামাক-প্রবণ এলাকা। এখানে দীর্ঘদিন ধরেই তামাক চাষ হয়ে আসছে। অনেকে মানুষ এই চাষের সঙ্গে বলা যায় একভাবে অভ্যষÍও হয়ে রয়েছ্ ে তামাক চাষ ও তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে সবাইকে কাজ করার আহ্বান জানান।
তিনি অভ্যাস পরিবর্তনে করণীয় নিয়ে আরও নিবিড়ভাবে সবাইকে কাজ করার আহবার জানান।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আকুল উদ্দিন। অংশ নেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, আইনজীবী ও সাংবাদিকগণ।
অংশগ্রহনকারীরা ৪টি গ্রুপে ভাগ হয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নানান সুপারিশমালা পেশ করেন। এরমধ্যে আইনের প্রয়োগে মোবাইল কোর্ট বাড়ানোর প্রস্তাব আসে বেশি। এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ করতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net