August 6, 2026, 3:22 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ যাত্রার মঞ্চে নেমে এলো নীরবতা, বিদায় কিংবদন্তি খলনায়ক তকরিম উদ্দিন খান ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/কর্মক্ষম মানবসম্পদ গড়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

এমপি আনার হত্যাকান্ড/ভারতে গেলেই সঙ্গে নিতেন দুজনের একজনকে !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায়র তদন্তে নেমে দুই তরুণীর সন্ধান পেয়েছে। তাদেরকে জিম্মায়ও নিয়েছে। এদের মধ্যে এক তরুণী ঘটনার সময় কলকাতার নিউ-টাউনে সঞ্জীবা গার্ডেন্সের ৫৬/বিইউ ফ্ল্যাটে আনারের রুমেই ছিলেন। আরেক তরুণীও অতীতে আনারের সঙ্গে বিভিন্ন সময়ে কলকাতায় গিয়েছেন। ওই তরুণীরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন, ব্যবসায়িক কাজে এমপি আনার মাঝে-মধ্যেই কলকাতা যেতেন। প্রতিবার যাওয়ার সময় তাদের মধ্যে যেকোনো একজনকে নিয়ে যেতেন। তারা কলকাতার বিভিন্ন শপিংমল ঘুরে কেনাকাটা করতেন। এমপি আনারের কাজ শেষ হলে আবার দেশে ফিরে আসতেন।
তদন্তকারীরা ওই তরুণীর কাছ থেকে আরও বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। ফ্ল্যাটে থাকা তরুণী ডিবি পুলিশকে জানিয়েছে, এমপি আনারের বন্ধু স্বর্ণ কারবারি গৌতমের বাসা থেকে তারা সঞ্জীবা গার্ডেন্সে যান। ১৩ই মে দুপুরে এমপি আনার তাদের পাশের রুমে থাকা শাহীনের রুমে যাওয়ার পর আর ফেরেননি। দুপুরে ওই তরুণী রুমটি থেকে ব্লিচিংয়ের গন্ধ আসতে দেখেন। কিন্তু এমপি আনার খুন হতে পারেন- এটা তার ধারণাতেই ছিল না। ব্লিচিংয়ের গন্ধ আসার পর শাহীন তার সঙ্গে ভাত খাওয়ায় সন্দেহ মাথাতেই আসেনি। এমপি আনার কোথায়? এটি জানতে চাইলে শাহীন জানিয়েছিল- গুরুত্বপূর্ণ কাজে বাইরে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net