April 22, 2026, 6:55 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

অবৈধভাবে ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ভারতীয় আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারতে পাচারের সময় ৩ জন নারী-শিশু এবং এক অভিযুক্ত এক ভারতীয় মানব পাচারকারীকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুরে উপজেলার বাঘাডাংগা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। রাতে বিজিবি-৫৮ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটক অভিযুক্ত মানব পাচারকারী শংকর অধিকারী (৩৯) ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পূর্ব হুদা গ্রামের নুকুল অধিকারীর ছেলে। তার কাছে নগদ বাংলাদেশি ৫০ হাজার ১১০ টাকা, ৮৫০ ভারতীয় রুপি এবং ৭ ওমানি রিয়েল পাওয়া যায়।
বিজিবি জানায়, শংকর অধিকারী ৩ মাস আগে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর থানার বড়খোলা গ্রামের তার পূর্ববংশীয় চাচার বাড়িতে বেড়াতে আসেন। সেখানে জয়বালা (১৩) নামের একজনকে বিয়ে করে ভারতে চলে যান।
পরবর্তীকালে গত ১৭ এপ্রিল বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে পুনরায় বাংলাদেশে আসে। এরপর সে তার স্ত্রী জয়াবালা এবং পাশের বাড়ির যুথিকা হালদার (২৯) ও তার ছেলে বাধন বৈদাকে (১০) কোন কাগজপত্র ছাড়াই ভারতে নিয়ে যাওয়ার জন্য সীমান্তে নিয়ে আসেন।
গোপন সংবাদের ভিত্তিতে, বিজিব অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটক শংকর অধিকারীকে মহেশপুর থানায় এবং ২ নারী ও শিশুটিকে যশোরের জাস্টিস এন্ড কেয়ারে হতস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net