March 23, 2026, 6:02 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭—এলাকায় উত্তেজনা কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ

মেহেরপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, ৩ জনের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের অপর তিন যাত্রী।
নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক গাংনী উপজেলার পশ্চিমমালশাদহ গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামাল উদ্দিন (৫৫), গাঁড়াডোব গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে শাহিনুজ্জামান (৪৫) ও সদর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৪৫)।
এঘটনায় আহত হয়েছেন গোলাপি খাতুন, ফজিলা খাতুন ও আলফাতুন নেছা নামের আরো তিন নারী।
মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১২ টার দিকে মেহেরপুর-কুস্টিয়া সড়কের গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামের কাছে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসে থাকা সবাই আহত হন। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আক্তার বানু মারা যান।
পরে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতের দিকে চালক জামাল উদ্দিন ও শাহিন মারা যান।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, গাঁড়াডোব ও শ্যামপুরের ওই হতাহতরা মাইক্রোবাসে করে চিকিৎসার জন্য রাত ১২ টার দিকে কুষ্টিয়া যাচ্ছিলেন।
গাংনী উপজেলার শুকুরকান্দি নামক ওই স্থানে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাস। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরো জানান, চালক জামাল উদ্দিন মাইক্রোবসটির মালিক। নিহতদের মরদেহ কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net