April 22, 2026, 12:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

কুষ্টিয়াসহ দেশের ৪৪ জেলায় তাপপ্রবাহ, চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়াসহ দেশের ৪৪ জেলায় তাপপ্রবাহ বাইছে। অন্যদিকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই করছে।
সারা দেশে তাপমাত্রা বাড়ার ফলে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। তবে এপ্রিল-মে মাসে বাংলাদেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়া স্বাভাবিক বলে মনে করেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, এপ্রিল-মে মাস দেশের সবচেয়ে উষ্ণতম মাস। আগে জুন-জুলাইয়ে তাপপ্রবাহ বেশি থাকত। এখন সেটি এপ্রিল-মে মাসে চলে এসেছে, যা অনেক বছর আগস্ট পর্যন্ত চলমান থাকে। আগামী কয়েক দিন এ তাপমাত্রা আরো বিস্তার লাভ করতে পারে। কিছু স্থানে ৩৬-৪০ ডিগ্রি চলমান থাকবে। এছাড়া সারা দেশে ৩০ ডিগ্রির ওপরে থাকবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল দেশের ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া ঢাকা ও রাজশাহীতে ৩৮, খুলনা ও বরিশালে ৩৮ দশমিক ২, মোংলায় ৩৮ দশমিক ৪, যশোরে ৩৭ দশমিক ৮ ও সাতক্ষীরায় ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিনে এ তাপমাত্রা আরো ১-২ ডিগ্রি বাড়তে পারে। তবে আগামীকাল ও রোববার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, মে মাসের শুরুতে দক্ষিণের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গতকাল সর্বোচ্চ ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। এছাড়া আরো ৩২টি জেলার ওপর দিয়ে বয়ে গেছে তাপপ্রবাহ।
মে মাসের শুরুতে দক্ষিণের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গতকাল সর্বোচ্চ ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। এছাড়া আরো ৩২টি জেলার ওপর দিয়ে বয়ে গেছে তাপপ্রবাহ। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি তাপপ্রবাহ বয়ে গেছে। এসব অঞ্চলে সূর্যের কিরণের তীব্রতা বেশি থাকা এবং উত্তর-পশ্চিম দিক থেকে উত্তপ্ত বায়ু প্রবেশ করার ফলে তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, গতকাল চুয়াডাঙ্গায় ৩ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা বেড়েছে দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন বেলা ৩টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। পরে সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৫১ শতাংশ। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত ২৮ মার্চ। সেদিন ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মে মাসের শুরু থেকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়ে চলছে। আবহাওয়ার আঞ্চলিক কার্যালয়টির তথ্যমতে, ২ মে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি, ৩ মে ৩৫ দশমিক ৬, ৫ মে ৩৫ দশমিক ৬ ও ৭ মে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে ৪ ও ৬ মে তাপমাত্রা কিছু কম ছিল।
চুয়াডাঙ্গা, রাজশাহী, ঈশ্বরদী, সাতক্ষীরা অঞ্চলে বিহার ও পশ্চিমবঙ্গ থেকে গরম বাতাস প্রবেশ করে। দক্ষিণ দিকের বাতাস অনুকূল থাকে না। আকাশ মেঘমুক্ত থাকা, সূর্যের কিরণের মাত্রা বেশি থাকার কারণে তাপপ্রবাহ হয়। এ সময়ে এ এলাকার জলবায়ুর বৈশিষ্ট্যই এমন। এটি কয়েক দিন চলমান থাকবে। এরপর বজ্রসহ বৃষ্টি বা ভারি বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমবে। এ সময়ে জনজীবনের ওপর বিরূপ প্রভাব পড়বে।
এর আগে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছিল, চলতি মে মাসে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সঙ্গে থাকতে পারে কয়েক দফায় তাপপ্রবাহ। এর মধ্যে দু-একটি তীব্র হওয়ার আশঙ্কা আছে। আবার কালবৈশাখীও আঘাত হানতে পারে কয়েকবার। প্রসঙ্গত, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net