August 29, 2026, 11:52 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায়

অভিযোগ পরকীয়া/ স্ত্রীকে হত্যা করে ২ সন্তানকে কোপানোর পর আত্মহত্যার চেষ্টা এক যুবকের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহরে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে সৃষ্ট কলহে স্ত্রীকে হত্যা পর দুই কন্যা শিশুকে হত্যার চেষ্টা করেছেন মামুন আলী নামে এক যুবক। একই সাথে নিজেও আত্মহত্যার চেষ্টা চালান তিনি।
মঙ্গলবার (১৩ মে) রাতে শহরের হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মামুন কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার রবিউল ইসলামের ছেলে। আহত অন্যরা হলো- তার চার বছর বয়সী মেয়ে কুলসুম ও দেড় বছর বয়সী জান্নাত।
মামুনের পরিবার, স্বজন ও প্রতিবেশীরা জানান, মামুনের স্ত্রী মেঘলা খাতুনের বিরুদ্ধে মামুনের পরকীয়া প্রেমে লিপ্ত থাকার অভিযোগ করে আসছিলেন। এ নিয়ে মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত।
মঙ্গলবার সন্ধ্যার পর দুজনের ঝগড়ার এক পর্যায়ে মামুন স্ত্রীকে বেধড়ক মারপিট করে ধারালো চাকু দিয়ে কোপান। পরে দুই কন্যা শিশুকে সজোরে আছাড় দেন। এতে তারা তিনজনই গুরুতর আহত হয়। এরপর মামুন ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন মিলনের স্ত্রী বিথী খাতুন সাংবাদিকদের জানান, মেঘলা প্রায়ই অচেনা পুরুষ লোকের সাথে কথা বলতো যেটা মামুন পছন্দ করতো না। এ নিয়ে ঝগড়া হতো।
তিনি জানান কয়েকদিন আগে মেঘলা অজানা কোথাও পালিয়ে গিয়েছিল। তারপর আবার ফিরে আসে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে চারজন গুরুতর আহত হন। পরে মেঘলা নামে ওই নারী মারা গেছেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net