April 22, 2026, 12:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকা স্থানান্তর এক মাসে দু’বার ৫৯৯ টাকা বৃদ্ধির ধাক্কায় এলপিজি/ অদৃশ্য চাপ ও জনজীবনে সহ্য ক্ষমতা কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ

মহেশপুর বিজিবি/১৫ মাসে জব্দ ১১৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

amar sangbad file photo - 1

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিভিন্ন গত ১৫ মাসের বিভিন্ন সময়ে জব্দ করা ১১৯ কোটি ৬৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ধ্বংস করা মাদকের মধ্যে ছিল— ভারতীয় ফেনসিডিল: ২৫ হাজার ৮১৩ বোতল; বিদেশি মদ: ৩৮ হাজার ৯৮০ বোতল; গাঁজা: ১৩০ কেজি; ইয়াবা: ৬৫ হাজার ১৭৪ পিস; হেরোইন: ৩৭ কেজি; কোকেন: ৭৯ কেজি; ক্রিস্টাল ম্যাথ (আইস): ৭ কেজি; এলএসডি: ২৯ বোতল; ভায়াগ্রা ট্যাবলেট: ২১ হাজার ৩১৬ পিস; ট্যাপেন্টাল ট্যাবলেট: ৩০ হাজার ৭০ পিস; ভারতীয় ওষুধ: ৯ হাজার ৮৪৫ পিস; বাংলাদেশি ওষুধ: ৯ হাজার ৯৬০ পিস।
লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত গত ১৫ মাসে মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে। ধ্বংস করা এসব মাদকের বাজারমূল্য আনুমানিক ১১৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকা।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। মাদকবিরোধী এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net