August 25, 2026, 9:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

৯ প্রতিষ্ঠানে অনুদান দিলে আয়কর রেয়াত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জনকল্যাণমূলক নয়টি প্রতিষ্ঠানের অনুকূলে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার দেওয়া দান বা অনুমোদনকে করদাতার অনুকুলে আয়কর থেকে রেয়াত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ এই নয় প্রতিষ্ঠানে যে দান বা অনুদান দেওয়া হবে তার ওপর অনুদানদাতাকে কর দিতে হবে না।
মঙ্গলবার (২৬ মে) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে দেওয়া অনুদান আয়কর রেয়াত দিয়ে গেজেট জারি করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, “জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের ১২ নম্বর আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত আইনের ষষ্ঠ তফসিলের অংশ ৩ এর অনুচ্ছেদ ২ এর দফা (১৩) এর বিধানের আওতায় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে। ”
জনকল্যাণমূলক উল্লেখ করে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার দেওয়া দান ও অনুদানকে ওই করদাতার অনুকূলে আইনের অধীনে দেওয়া আয়কর থেকে রেয়াত সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে।
এ নয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগী কল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এবং আগামী এডুকেশন ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net